দেশটা আমাদের। কাজগুলোও।
প্রতিটি জেলা, প্রতিটি উপজেলার জন্য বাস্তব কাজের তালিকা: ড্রেন পরিষ্কার থেকে শব্দদূষণ, গাছ লাগানো থেকে সচেতনতা। একটি কাজ বেছে নিন, দলে যোগ দিন, ধাপে ধাপে করুন, প্রমাণ দিন। মানচিত্রে আপনার এলাকা সবুজ হোক।
০ অপেক্ষায় · ০ চলছে · ০ সম্পন্ন
- এখনো কিছু নেই
- কাজ অপেক্ষায়
- কাজ চলছে
- কাজ শেষ হয়েছে
- ০
- কাজ সম্পন্ন
- ০
- কাজ অপেক্ষায়
- ০
- স্বেচ্ছাসেবক
- ০
- জেলায় কাজ
- ০
- ঘণ্টা শ্রম
- ০
- এলাকার নেতা
কী ধরনের কাজ
যা প্রথম বিশ্বে স্বাভাবিক, আমাদের এখানে এখনো কর্তব্য মনে হয় না। এখান থেকেই শুরু।
- পরিচ্ছন্নতা ও বর্জ্যরাস্তা, বাজার, ঘাট, স্কুলের মাঠ পরিষ্কার রাখা; বর্জ্য আলাদা করা; ডাস্টবিন বসানো।
- শব্দদূষণঅকারণ হর্ন, মাইক, জেনারেটরের শব্দ কমানো; হাসপাতাল ও স্কুলের পাশে নীরব এলাকা।
- স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যহাত ধোয়া, নিরাপদ পানি, টয়লেট, মশা নিয়ন্ত্রণ, রক্তদান, স্বাস্থ্য ক্যাম্প।
- রাস্তা ও সড়ক নিরাপত্তাগর্ত ভরাট, সাইনবোর্ড, জেব্রা ক্রসিং, ট্রাফিক শৃঙ্খলা, হেলমেট সচেতনতা।
- সবুজ ও পরিবেশগাছ লাগানো ও রক্ষা, খাল-পুকুর বাঁচানো, প্লাস্টিক কমানো, নদীর পাড় পরিষ্কার।
- শিক্ষা ও সচেতনতাপড়ানো, লাইব্রেরি, নাগরিক শিক্ষা, ডিজিটাল দক্ষতা, গুজব ও প্রতারণা থেকে সাবধান করা।
- পানি ও জলাবদ্ধতাড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা কমানো, নিরাপদ পানির উৎস, বন্যার প্রস্তুতি।
- পাবলিক জায়গা সাজানোপার্ক, খেলার মাঠ, বাসস্ট্যান্ড, ঘাট, দেয়ালচিত্র, আলো, বসার জায়গা।
- এলাকা সংযোগ ও সহায়তাএক এলাকার সঙ্গে আরেক এলাকার সাহায্য, দুর্যোগে পাশে দাঁড়ানো, উদ্বৃত্ত ভাগ করা।
- সমৃদ্ধি ও অর্থ ভাগাভাগিছোট উদ্যোগে সাহায্য, প্রশিক্ষণ, বাজার সংযোগ, স্থানীয় তহবিল।
- উদ্ভাবন ও পরিকল্পনানতুন সমাধান, নকশা, গবেষণা, ম্যাপিং, তথ্য সংগ্রহ — দেশের বাইরে থেকেও করা যায়।
- নাগরিক দায়িত্বলাইনে দাঁড়ানো, নিয়ম মানা, যেখানে-সেখানে না ফেলা — ছোট অভ্যাস, বড় বদল।
কীভাবে কাজ হয়
কাজ বেছে নিন
মানচিত্রে নিজের জেলায় যান, অথবা তালিকা থেকে খুঁজুন। প্রতিটি কাজে ধাপ, কী কী লাগবে, কত সময়, সব লেখা।
দলে যোগ দিন
যোগ দেওয়ার অনুরোধ পাঠান। এলাকার নেতা গ্রহণ করলে দলের চ্যাটে কথা হবে, কাজ ভাগ হবে।
কাজ করুন, প্রমাণ দিন
আগের ও পরের ছবি, রসিদ, যা লাগে — শেষ হলে প্রতিবেদন পাঠান।
যাচাই, তারপর সবুজ
এলাকার নেতা দেখেন, তারপর আমরা। যাচাই হলে পয়েন্ট যোগ হয় আর মানচিত্রে এলাকা সবুজ হয়।
প্রবাসে থাকেন?
যে কাজে যাতায়াত লাগে না তা করুন, বা নিজের জেলার একটি কাজে অনুদান দিন। আপনার নাম তাতে থাকবে।
আপনার এলাকার নেতা হতে চান?
প্রতিটি জেলা ও উপজেলার জন্য একজন বা একাধিক নেতা দরকার: যিনি অনুরোধ গ্রহণ করবেন, কাজ ভাগ করবেন, আর শেষ হলে নিজে গিয়ে দেখবেন।
- ১এই সাইটে কোনো টাকা লেনদেন হয় না। অর্থ-প্রতিশ্রুতি প্রকাশ্যে, মানুষে-মানুষে।
- ২কাজ শেষ মানে প্রমাণসহ শেষ। এলাকার নেতা দেখেন, তারপর আমরা।
- ৩রাজনীতি নয়, দল নয়। এলাকা, মানুষ আর কাজ।
- ৪দুর্নীতির বিরুদ্ধে লড়াই পরে। আগে অভ্যাস বদলাই, এলাকা বদলাই।