মূল অংশে যান

কীভাবে কাজ করে

দেশের কাজ একটি সহজ ধারণা: দেশের প্রতিটি এলাকার জন্য কাজের তালিকা, যে কেউ হাত লাগাতে পারে, আর প্রতিটি কাজ প্রমাণসহ শেষ হয়। রাজনীতি নেই, দল নেই। এলাকা, মানুষ, কাজ।

কীভাবে কাজ হয়

  1. কাজ বেছে নিন

    মানচিত্রে নিজের জেলায় যান, অথবা তালিকা থেকে খুঁজুন। প্রতিটি কাজে ধাপ, কী কী লাগবে, কত সময়, সব লেখা।

  2. দলে যোগ দিন

    যোগ দেওয়ার অনুরোধ পাঠান। এলাকার নেতা গ্রহণ করলে দলের চ্যাটে কথা হবে, কাজ ভাগ হবে।

  3. কাজ করুন, প্রমাণ দিন

    আগের ও পরের ছবি, রসিদ, যা লাগে — শেষ হলে প্রতিবেদন পাঠান।

  4. যাচাই, তারপর সবুজ

    এলাকার নেতা দেখেন, তারপর আমরা। যাচাই হলে পয়েন্ট যোগ হয় আর মানচিত্রে এলাকা সবুজ হয়।

কে কী করবেন

স্বেচ্ছাসেবক
কাজ বেছে নিন, দলে যোগ দিন, করুন, প্রমাণ দিন। দেশের ভেতরে বা বাইরে, যেখানেই থাকুন।
এলাকার নেতা
একটি জেলা বা উপজেলার দায়িত্ব নিন। অনুরোধ গ্রহণ করুন, কাজ ভাগ করুন, শেষ হলে নিজে গিয়ে দেখুন। একাধিক নেতা থাকতে পারেন।
পর্যালোচক
জমা পড়া কাজ দেখে অনুমোদন দিন, আর নেতার যাচাইয়ের পর চূড়ান্ত সই করুন।
যিনি আইডিয়া দেন
কী বদলানো দরকার, কীভাবে — লিখে দিন। ভোটে উঠলে তা কাজ হবে, আর আপনিও পয়েন্ট পাবেন।

পয়েন্ট কীভাবে

  • ১সহজ কাজে ১০, মাঝারিতে ২৫, কঠিনে ৫০ পয়েন্ট — দলের প্রত্যেকে, যাচাই হলে।
  • ২দলনেতা হলে দেড় গুণ পাবেন।
  • ৩এলাকার নেতা হয়ে নিজে গিয়ে যাচাই করলে কাজের পাঁচ ভাগের এক ভাগ পাবেন; কাজটি যিনি জমা দিয়েছিলেন, তিনিও।
  • ৪আপনার আইডিয়া কাজে পরিণত হলে ১০ পয়েন্ট পাবেন।

যাচাই কীভাবে

কাজ শেষ হলে দলের পক্ষ থেকে একটি প্রতিবেদন পাঠান: কী হলো, কত ঘণ্টা লাগল, আর কাজটি যে প্রমাণ চেয়েছিল — আগের ও পরের ছবি, রসিদ, ভিডিও। এলাকার নেতা দেখে নেন (নিজের কাজ নিজে যাচাই করা যায় না), তারপর আমাদের একজন পর্যালোচক চূড়ান্ত সই করেন। তখনই পয়েন্ট যোগ হয়, মানচিত্রে এলাকা সবুজ হয়, আর প্রমাণ সবার দেখার জন্য প্রকাশ্য হয়।

আমাদের কথা

  • এই সাইটে কোনো টাকা লেনদেন হয় না। অর্থ-প্রতিশ্রুতি প্রকাশ্যে, মানুষে-মানুষে।
  • কাজ শেষ মানে প্রমাণসহ শেষ। এলাকার নেতা দেখেন, তারপর আমরা।
  • রাজনীতি নয়, দল নয়। এলাকা, মানুষ আর কাজ।
  • দুর্নীতির বিরুদ্ধে লড়াই পরে। আগে অভ্যাস বদলাই, এলাকা বদলাই।

লিখুন: support@xenition.com